সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাত কেটেছে স্বপ্নে বিভোর

 

রাত কেটেছে স্বপ্নে বিভোর

 

রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে,

কতটা সময় লাগবে তোমার 

দ্বীনের পথে নামতে ।। 

সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি 

রয়েছে শ্বাপদ, অরণ্য ঘন দুর্বল অভিযাত্রী 

জানলে কি আর এই পথে কখনো 

অসময়ে তুমি আসতে ।।

সময় তোমার করবেনা ক্ষমা অক্ষমতার জন্যে 

তোমার বিচার করবে দেখ সহসা জনারণ্যে 

ভেংগে ফেলো এই স্বপ্ন প্রাসাদ 

নেমে এসো রাজ পথে 

জনতা মিছিল সংগ দেবে এক পথে এক মতে 

হাত তুলে ওরা দোয়া করে দেখ 

বিজয় তোমার আনতে।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমাদের মিছিল — আল মাহমুদ

আমাদের মিছিল কবি আল মাহমুদ আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে, শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহবল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত-বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন, এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি ? আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যা এই ভূ-পৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারের ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারন আমাদের আত্মার গুন্জন হু হু করে বলে আমরা একআত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোন ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্মবালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। পনের শত বছর ধরে সভ্যতার উথ্থান-পতন...

একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে

একটি মুনাজাত করি গো...   "মোনাজাত" একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও, দাওগো ফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও, দাওগো ফিরিয়ে সত্য বলার সাহজ দাও হৃদয় ভরা ঈমান দাও সত্য বলার সাহজ দাও হৃদয় ভরা ঈমান দাও মাজ ও মুয়াজ এর সাহজ দাওগো ফিরিয়ে মাজ ও মুয়াজ এর হিমাদ দাওগো ফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও, দাওগো ফিরিয়ে আলীর মত সাচ্চা ঈমান দাওগো ফিরিয়ে বেলালী ঐ আযান যেন হয়গো মিনারে আলীর মত সাচ্চা ঈমান দাওগো ফিরিয়ে বেলালী ঐ আযান যেন হয়গো মিনারে মিথ্যে মোহের নিপাত দাও, মনের দুয়ার খুলে দাও মিথ্যে মোহের নিপাত দাও, মনের দুয়ার খুলে দাও জান্নাতি সেই সমাজ আবার দাওগো ফিরিয়ে জান্নাতি সেই সমাজ আবার দাওগো ফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও, দাওগো ফিরিয়ে কাবার মত পবিত্র মন দাওগো ফিরিয়ে ফেরারি ঐ শুকটা যেন পায়গো সকলে কাবার মত পবিত্র মন দাওগো ফিরিয়ে ফেরারি ঐ শুকটা যেন পায়গো সকলে স্বপ্ন রাঙ্গা সকাল দাও, রোদেলা এক দুপুর দাও স্বপ্ন রাঙ্গা সকাল দাও, রোদেলা এক দুপুর দাও জ্ঞানে...